ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে টানা বর্ষণে বোরো ধানের ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে টানা বর্ষণে বোরো ধানের ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জের শস্যভান্ডার খ্যাত চলনবিল এলাকার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থনে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টিপাতে আগাম জাতের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড় হাওয়া ও বৃষ্টিতে পাকা, আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে লোকসানের আশঙ্কায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সিরাজগঞ্জের চলনবিল এলাকার ওই ২ উপজেলার অনেক খাল বিল নদী নালাসহ নিচু এলাকায় আগাম জাতের বিভিন্ন ইরি বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে এবং নিচু এলাকার এ জাতের ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে তাড়াশ উপজেলার অধিকাংশ এলাকায় এ জাতের ধান চাষাবাদ বেশি করেছে কৃষকেরা।

এ দুটি উপজেলার বিভিন্ন স্থানে এ জাতের ধান এরইমধ্যে কৃষকেরা কাটা ও মাড়াই শুরু করেছে। কিন্তু কয়েকদিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এ ক্ষয়ক্ষতিতে লোকসানের দুশ্চিন্তায় পড়েছে তারা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তাড়াশ সদর, তালম, বারুহাস, নওগাঁ, মাধাইনগর ও মাগুরা বিনোদ, দেশীগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায়। অনেক জমিতে পানি জমে যাওয়ায় এ ধান কাটা এখন সম্ভব হচ্ছে না।

স্থানীয় কৃষকেরা বলছেন, অনেক কৃষক ব্যাংক ও মহাজনের ঋণের টাকা দিয়ে এ ধান চাষাবাদ করা হয়েছে এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বর্গা জমিতে এ চাষাবাদ করেছে। এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হয়েছিল। কিন্তু কয়েক দিনের কালবৈশাখী ঝড় হাওয়া ও বৃষ্টিতে অনেক ধানখেত মাটিতে লুটিয়ে পড়েছে। এতে অনেক ধানখেত এরইমধ্যে বিনষ্ট হয়েছে।

কৃষকেরা তাদের জমিতে এ দৃশ্য দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা এখন লোকসানের দুশ্চিন্তায় পড়েছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা আলোকিত বাংলাদেশকে বলেন, কয়েকদিনের কালবৈশাখী ঝড় হওয়া ও বৃষ্টিতে সিরাজগঞ্জের চলনবিল এলাকায় আগাম জাতের কিছু ধানখেত মাটিতে লুটিয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত