ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বৃদ্ধাকে কুপিয়ে হত্যায় নাতি আটক

বৃদ্ধাকে কুপিয়ে হত্যায় নাতি আটক

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত নাতিনের বিরুদ্ধে আয়েশা আক্তার (৭৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে গত বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে জনতা অভিযুক্ত জসিম উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছেন।

উপজেলার জাটিয়া গ্রামের মফিদুল ইসলাম শিশুপুত্র জসিম উদ্দিনকে রেখে মারা যাওয়ার পর মা জোসনা বেগমও অন্যত্র চলে যায়। এরপর থেকে দাদি আয়েশা আক্তার নাতিন জসিম উদ্দিনকে লালন পালন করছিলেন। জসিম উদ্দিন মাদক সেবনসহ নানা অপরাধে জড়িয়ে যায়। এ নিয়ে দাদি ও নাতিনের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম উদ্দিন দা দিয়ে উপর্যপরি কুপিয়ে দাদি আয়েশা আক্তারকে হত্যা করে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত