ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় সিভিএ’র কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

উখিয়ায় সিভিএ’র কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেস ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

সিভিএ কার্যক্রমের আওতায় চারটি কমিউনিটি ক্লিনিকে সেবার ঘাটতি চিহ্নিত, মতামত সংগ্রহ এবং সমাধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়। ইন্টারফেস সভায় এসব ফলাফল উপস্থাপন করে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা অগ্রাধিকার নির্ধারণ করে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এর লক্ষ্য সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কমিউনিটির সম্পৃক্ততা জোরদার করা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের সভাপতিত্বে এবং সিভিএ ওয়ার্কিং গ্রুপের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার ও পুতুল রাণী, রাজাপালং ইউপির সদস্য নুরুল কবির, মহিলা সদস্য খুরশিদা বেগম, উপজেলা হেলথ ইন্সপেক্টর অনিল কান্তি দে, এমওডিসি নাভিদ সাদ গালিবসহ অন্যান্যরা।

এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর জয়শ্রী পিউরিফিকেশন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি মিতু সরকার পাপিয়া ও রিপন আশিষ মন্ডল, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সিএইচসিপি, সিভিএ প্রতিনিধি, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য এবং স্থানীয় সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সিভিএ একটি অংশগ্রহণমূলক পদ্ধতি, যা কমিউনিটি, সেবাদানকারী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত