
স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিৎ কুমার দাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার, সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, মোহনা টেলিভিশনের গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, দৈনিক আলোকিত বাংলাদেশের গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, দৈনিক ভোরের কাগজের সদর প্রতিনিধি এস. এম. মিলন, ডেইলি অবজারভারের গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, দৈনিক কালবেলার গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, দৈনিক আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান সোহাগ, আনন্দ টিভির রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এসময় বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ু দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই জন্মদিনের মতো আনন্দঘন দিনকে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা একটি সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ।