
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নগরীর জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে । গত রোববার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। লোকাল গভর্মেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়কটির কার্পেটিং, ড্রেন ও এলইডি লাইট স্থাপন করা হবে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা ব্যয়ে। সংস্কারের মধ্যে রয়েছে, কার্পেটিং, আরসিসি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রসিক তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, রসিক উর্ধতন কর্মকর্তা ও বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের নেতারা।