ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খাটে স্ত্রী-সন্তানের লাশ, ফ্যানে ঝুলছিলেন প্রবাসী

খাটে স্ত্রী-সন্তানের লাশ, ফ্যানে ঝুলছিলেন প্রবাসী

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামে একই ঘর থেকে এক প্রবাসী, তার স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঘরের দরজা খুলে স্বজনেরা দেখতে পান, খাটে পড়ে আছে স্ত্রী ও শিশুর লাশ; আর ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর লাশ।নিহতরা হলেন আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও মেয়ে আলিজা নূর।পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে তারা ডাকাডাকি করেন। পরে ঘরে প্রবেশ করে তিনজনের মরদেহ দেখতে পান।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুকে হত্যার পর আকরাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত