ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে

বাললেন প্রতিমন্ত্রী মীর হেলাল
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে

দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত হবে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি চাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হলে জনগণের মন জয় করে নিতে হবে। কেবল লোক দেখানো সাহায্য নয় মানুষের মনে স্থান করে নিতে হবে। জনগণ একজন প্রার্থীকে বিশ্বাস ও আস্থা রেখেই ভোট দেয়। তাই নিজেকে সে ভাবে গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে কো দলীয় প্রতীক থাকবে না। দলের পছন্দের প্রার্থী থাকতে পারে তবে এ নয় যে দলের প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ে সহযোগিতা করবে সরকার। সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে এর বাইরে অন্য কোন সহযোগিতা থাকবেনা। ঐতিহ্যবাহী চট্টগ্রামের শ্রেষ্ঠ সংগঠন জাগৃতি'র ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে

ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

গত শুক্রবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ার দিয়ে আরো বলেন, কেউ যদি দল কিংবা আমার নাম ব্যবহার করে নির্বাচনে প্রভাব খাটাতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি'র কার্যক্রমে এসব নাই। তাই নির্বাচন করলে নিজেকে সৎ যোগ্য এবং মানুষের ভালবাসার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে জনগণ ভোট দিয়েই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে। সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সাবেক সভাপতি মোস্তফা কামাল মঞ্জু, মোহাম্মদ সোহরাওয়ার্দী। স্বাগত বক্তব্য রাখেন । এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভার অহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী দলের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। জাগৃতি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নতুনদের নবীনবরণ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিমন্ত্রী নিজ পরিবারের নুসরাত ডালিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি ঘোষণা করেন। যা জাগৃতি'র মাধ্যমে প্রদান করা হবে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা উম্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত