ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদ

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদ

নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নান্দাইল উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক হান্নান আল আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক জালাল মন্ডল, শফিকুল ইসলাম শফিক, রাশেদ হাসান সহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত