ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ছয় কেজি হেরোইনসহ বৃদ্ধ আটক

ছয় কেজি হেরোইনসহ বৃদ্ধ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৬ কেজি হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গতকাল শনিবার ভোরে উপজেলার কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক সহুবুল ইসলাম কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সহুবুল ইসলাম। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইনসহ আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত