
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় কুন্দগ্রাম ইউনিয়নের সদরে এ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ প্রদাণ করেন কুন্দগ্রাম ইউপির (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান মোসলিম উদ্দীন।
এই পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রেজভী আহম্মেদ, হেলাল উদ্দীন, হাসনা বানু, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর রায়হান আলী, চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম, গ্রাম পুলিশের প্রধান রফিকুল ইসলাম ও গ্রাম পুলিশ সমল চন্দ্র, মন্টু প্রামানিক, আবেদ আলী, নন্দলাল, হিরা রবিদাস, শহিদুল ইসলাম, বাবুলাল, আকরাম হোসেনসহ স্থানীয় নেতৃবর্গ এসময় উপস্থিত ছিলেন।