ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ধোবাউড়ায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার চার

ধোবাউড়ায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার চার

ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- করিম , হাবিকুল রহমান, উছমান গণি ও কামরুজ্জামান টিটু। পুলিশ সূত্রে জানা গেছে, তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। পুলিশের দাবি, শুক্রবার সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গাছুয়াপাড়া এবং পোড়াকান্দলিয়া ইউনিয়নের কাশিনাথপুর বাজার এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।এ বিষয়ে এসআই হারুন অর রশিদ জানান, অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত