
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পায় তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’। শুরুটাও হয়েছে ভালো আয় দিয়ে; মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে। ‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।