ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে

ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে

ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি নিরাপত্তা সূত্র। গত বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা মেহের। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল-মায়াদিন টিভি-কে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা সানা শহরের ওপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধবিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমাবর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে।

তিনি আরও জানান, এই অভিযানে অন্তত ২০টি যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। এ ইয়েমেনি সামরিক সূত্র অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দেয় এবং ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়নি। অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে সানার উত্তর-পশ্চিমে ১০ কিমি দূরে অবস্থিত ধাহাবানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করে এবং পরে আল-রাক্কাস স্ট্রিটের মোঈন ও সাবেইন জেলায় আবাসিক এলাকা টার্গেট করে। একই জেলায় আরও কয়েকবার বিমান হামলা চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত