ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো যৌক্তিকতা নেই : পুতিন

জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো যৌক্তিকতা নেই : পুতিন

ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রশ্নে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির মুখোমুখি বসার অনুরোধের জবাবে পুতিন বলেছেন, এই মুহূর্তে এই ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।

এর আগে গত বৃহস্পতিবার জেলেনস্কি একটি খোলা চিঠির মাধ্যমে পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জানান। চিঠিতে তিনি লেখেন, ২০২২ সালে রাশিয়ার মাধ্যমে শুরু হওয়া এ যুদ্ধ ফের মার্কিন মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসার জন্য অপেক্ষা করে থাকা ভুল হবে। ইউক্রেইনের প্রেসিডেন্ট একইসঙ্গে একটি যুদ্ধবিরতিরও অনুরোধ জানান, তবে তার চিঠির ভাষা ছিল বেশ আক্রমণাত্মক ও উপহাসমূলক। পুতিন এই চিঠিকে ‘অশোভন’ বলে বর্ণনা করেছেন এবং বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন। তার ভাষ্য, যে কোনো যুদ্ধবিরতির আগে অবশ্যই শান্তি চুক্তি হতে হবে।

গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কির প্রস্তাব গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ‘আমি আপাতত এর কোনো যৌক্তিকতা দেখছি না।’ রুশ প্রেসিডেন্ট এটি বলেন, ‘এটি কি মুখোমুখি বৈঠকের পরিবেশ তৈরির উপায় ছিল, নাকি বৈঠক এড়ানোর পথ ছিল? আমার মনে হয় এটি দ্বিতীয়টিই ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত