
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের একটি তিনতলা ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলী জানিয়েছেন, গত বুধবার রাতে হরবান্সপুরায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপই জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার সকালে উদ্ধারকর্মীরা এক বৃদ্ধার লাশ উদ্ধার করার পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে।