ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের শর্তে নিজেদের অস্ত্র সমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইসরায়েল যদি শর্ত মেনে তাদের সেনাদের সরিয়ে নেয় এবং গাজায় আর কোনো হত্যাকাণ্ড না চালায় তাহলে তারা নিজেদের অস্ত্র জমা দেবে। তবে দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গিভির বলেছেন, হামাসের এ শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। খবর টাইমস অব ইসরায়েলের। তিনি বলেছেন, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যেতে হবে। নয়তো হামাস আবারও নিজেদের সংগঠিত করে ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা চালাবে। টেলিগ্রামে এ নিয়ে এ দখলদার এক পোস্টে বলেছেন, ৭ অক্টোবরের গণহত্যার পর প্রত্যেক হামাস সদস্যের রক্ত আমার মাথায় রয়েছে। আর হামাসের সদস্যদের হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিলে তাদের আরেকটি গণহত্যা চালানোর সুযোগ দেওয়ার সামিল হবে। ইসরায়েল কুখ্যাত মন্ত্রী বলেন, গাজায় গণহত্যা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত