ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জনের মৃত্যু

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির ঐতিহাসিক নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেরুর পুলিশ জানায়, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই প্রাণ হারান। নিহতদের অধিকাংশই পর্যটক ছিলেন, যারা বিখ্যাত নাজকা লাইনস আকাশপথে দেখতে যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমানটির ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান চালানোর সুযোগ মেলেনি। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে যাত্রা শুরু করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত