
সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে স্থাপনাটিতে আগুন ধরে গেছে। গতকাল রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের এই গোষ্ঠীটি গতকাল সকালে জিজানে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলায় স্থাপনাটি দাউ দাউ করে জ্বলছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারা স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় হামলা হয়েছে।