
অস্ট্রেলিয়ায় একটি সুটকেসের ভেতরে মানুষের দেহের বিভিন্ন খণ্ডাংশ পাওয়ার খবরে বড় ধরনের এক হত্যা মামলার তদন্ত শুরু করেছিল দেশটির পুলিশ। তবে ব্যাপক তল্লাশি ও ফরেনসিক পরীক্ষার পর পুলিশ বলছে, উদ্ধার হওয়া বস্তুটি কোনো মানুষের মরদেহ নয়, বরং সেটি মানুষের আদলে তৈরি একটি ‘সেক্স ডল’। গত সপ্তাহে সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওলেন নামের ছোট একটি গ্রামের কাছে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তি সুটকেসটি দেখতে পান।