ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হোয়াইট হাউস ছাড়লেন ক্যারোলিন লিভিট

হোয়াইট হাউস ছাড়লেন ক্যারোলিন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে বিদায় নিয়েছেন ক্যারোলিন লিভিট (২৮)। প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ক্যারোলিন লিভিটের বিদায়ের তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার। ট্রুথ সোশ্যাল পোস্টে ক্যারোলিনকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত কর্মীদের একজন’ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিজের শিশু সন্তান এবং পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিন লিভিট। তার অবস্থা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং এ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। ক্যারোলিন ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসের সেরা প্রেস সেক্রেটারিদের মধ্যে একজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত