ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়া নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি

দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়া নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি

মশার শরীরে ম্যালেরিয়ার পরজীবী শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়াজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। মশাবাহিত এ রোগের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে- এমন আশঙ্কায় গত বৃহস্পতিবার এ সতর্কতা দেওয়া হয়।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের পাজু ও ইয়েনচিওন কাউন্টি থেকে সংগ্রহ করা অ্যানোফিলিস মশার নমুনায় ‘প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স’ ম্যালেরিয়া পরজীবীর জেনেটিক উপাদান পাওয়া গেছে। স্বাস্থ্য সংস্থাটির মতে, বাহক মশার মধ্যে পরজীবী শনাক্ত হওয়া সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে ম্যালেরিয়া বাহক মশার সংখ্যা বাড়ায় গত ২২ জুন একটি নির্দেশিকা জারি করেছিল কেডিসিএ। পরে মশার উপদ্রব ও রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে পাঁচটি এলাকায় সতর্কতা জারি করা হয়। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৫ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা ৪৩ দশমিক ৪ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ায় সাধারণত উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সংলগ্ন এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকি বেশি থাকে। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য ঝুঁকিপূর্ণ এলাকার পরিধি ধীরে ধীরে বিস্তৃত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত