ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গাজার মতো পশ্চিমতীরেও গণহত্যা চালাতে চায় ইসরায়েল

গাজার মতো পশ্চিমতীরেও গণহত্যা চালাতে চায় ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে 'পূর্ণাঙ্গ যুদ্ধ' শুরু করার আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েল যে ধরনের সামরিক অভিযান চালিয়েছে, পশ্চিমতীরেও একই ধরনের পদক্ষেপ (গণহত্যা) গ্রহণ করা উচিত। আগামী মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচন সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে ডানপন্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির নেতা স্মোটরিচ এসব কথা বলেন। একই সঙ্গে তিনি পশ্চিমতীরের কিছু এলাকায় সীমিত স্বায়ত্তশাসন পরিচালনা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বিলুপ্ত করার দাবি আবারও তুলে ধরেন। স্মোটরিচের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং চলাচলের ওপর বিধিনিষেধ নিয়ে উত্তেজনা বাড়ছে। গত রোববার ইহুদিদের ধর্মীয় উৎসব 'সুক্কোত' উপলক্ষে অধিকৃত পশ্চিমতীরে প্রবেশের বিভিন্ন পথ 'সম্পূর্ণভাবে বন্ধ' করার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরের রামাল্লা শহরের আশপাশেও ইসরায়েলি বাহিনী চলাচলে কড়াকড়ি বাড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত