ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হুথিদের লক্ষ্য করে হামলা ইয়েমেনি বাহিনীর

হুথিদের লক্ষ্য করে হামলা ইয়েমেনি বাহিনীর

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ তিন অঞ্চলে হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, রাজধানী সানা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজে হুতিদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এরমধ্যে শুধুমাত্র সাদাতে ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তাইজে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সরাসরি তীব্র সম্মুখ লড়াই চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত