ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন আবেদন খারিজ

আ.লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন আবেদন খারিজ

জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। পাশাপাশি তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জামিন আবেদন খারিজের আর্জি জানান।হুমায়ুন আগে একটি মামলায় জামিন পেলেও মুক্তি পাননি। তার আইনজীবী গত ২৪ ফেব্রুয়ারি নতুন করে জামিন আবেদন করেন, যার প্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়। জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, হুমায়ুন লিভার সিরোসিসে ভুগছেন। ট্রাইব্যুনালকে জানানো হয়, তার দুই ভাই একই রোগে মারা গেছেন। হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুরে হত্যার ঘটনায় আরেক মামলায় ২০২৪ সালের আগস্টে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত