
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ১১৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি, ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে।