
ভেনেজুয়েলা থেকে অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আইনি খরচ পরিশোধের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার সরকারকে এ আইনি খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের ডাটাবেজে প্রকাশিত একটি নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, পক্ষগুলো যৌথভাবে আদালতকে অবহিত করছে যে, ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএসিএফ) অভিযুক্ত নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেস দে মাদুরোর আইনজীবীদের জন্য সংশোধিত লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট শর্তে ভেনেজুয়েলার সরকার থেকে অর্থ গ্রহণ করতে পারবেন প্রতিরক্ষা (ডিফেন্স) আইনজীবীরা।