ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে ডিজেল জব্দসহ একজন আটক

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে ডিজেল জব্দসহ একজন আটক

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুদকরা ১৫টি ব্যারেলে মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময়, অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত