
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাকির হোসেন। গতকাল রোববার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান এবং কর্মকর্তাদের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। এসময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন ও সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি