ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করে। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক-স্বকীয়তায় ঐক্যবদ্ধ’, যা প্রত্যেক মানুষের স্বতন্ত্র ক্যান্সার অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানায়। গতকাল ৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে বিএমইউ এর বি-ব্লকের সামনে থেকে বের হওয়া র্যালির শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

র্যালি শেষে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো: শাহিনুল আলম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) সিস্টেম উদ্বোধন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যান্সার রেজিস্ট্রেশন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এছাড়া ক্যান্সার রোগী ও তাদের কেয়ারগিভারদের জন্য একটি সমন্বিত পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে, যা বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ হিসেবে বিবেচিত। এই কর্মসূচির মাধ্যমে রোগী ও পরিবারকে রোগ, চিকিৎসা পদ্ধতি, পার্শ্বপ্রতিক্রিয়া, পুষ্টি, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি যত্ন সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত