ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযান

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযান

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গতকাল রোববার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‌্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত