ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আইএলও’র গভর্নিং বডির সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

আইএলও’র গভর্নিং বডির সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে গতকাল শুক্রবার ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশগ্রহণের উদ্দেশে আজ জেনেভায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনেরও। খবর তথ্যবিবরণীর। এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরা এরমধ্যেই জেনেভায় পৌঁছেছেন।

সফরসূচি অনুযায়ী, শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইএলও’র মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সভায় মূল অধিবেশনে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত