
যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কয়েদি আব্দুর মান্নানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তার বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার কারারক্ষী সুজন জানান, ওই কয়েদি গত রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে মারা যান তিনি।