ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুত, বিমানবন্দর এলাকায় অভিযান

বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুত, বিমানবন্দর এলাকায় অভিযান

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুতের তথ্য পেয়ে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে এরইমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়েছে।

বিকাল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন গতকাল সকালে সেখানে অভিযান শুরু করে। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সৈয়দ মাহবুবুল হক বিকাল পৌনে ৪টার দিকে বলেন, চোরাই ডিজেলের তথ্য পেয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩০ ড্রাম উদ্ধার করা হয়। এতে প্রায় ৬ হাজার লিটার ডিজেল রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো আসামি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া তেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া তেলের উৎস সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও ডিপো থেকে পরিবহনের সময় কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল সরিয়ে এনে এসব বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত