ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতির অদম্য সংগ্রাম, অকুতোভয় সাহসিকতা এবং অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা ঘটে। এই গৌরবময় দিবসে বিমান-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সব স্তরের কর্মচারীরা বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত। এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিমান-এর বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত