
সাউথইস্ট ইউনিভার্সিটি মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন; বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি