ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীতে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আট

রাজধানীতে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আট

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুরের আরআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধ শ্রমিকরা হলেন- মো. হিরা (৩৫), মো. খলিলুর রহমান (৫৬), মোহাম্মদ রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো. এরশাদ মিয়া (৪৫), মো. লিটন মিয়া (৩২), মোহাম্মদ মানিক মিয়া (৪৫) ও মোহাম্মদ ইউসুফ মিয়া (৪০)। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. শহিদুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে কদমতলীর শ্যামপুর থানাধীন ওই স্টিল মিল কারখানায় লোহা গালানোর কাজ করছিলেন শ্রমিকেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত