ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. রাব্বি (২০), মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো. জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার এ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মো. ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো. লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো. ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবাষিশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মো. রাব্বি (১৯), মো. সেলিম (৩৫), মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো. ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মো. চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মো.শাহজাহান (৪৫)। হাজারীবাগ থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, গত মঙ্গলবার হাজারীবাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত