ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ASSET প্রকল্পের অধীনে প্রশিক্ষণ প্রোগ্রাম উদ্বোধন

ASSET প্রকল্পের অধীনে প্রশিক্ষণ প্রোগ্রাম উদ্বোধন

টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক-এ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত Accelerating and Strengthening Skill For Economic Transformation (ASSET) প্রকল্পের Institutional Development Grant (IDG) এর আওতায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) হতে আগত চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, ওয়ার্কশপ সুপার, জুনিয়র ইন্সট্রাক্টও ও ক্রাফট ইন্সট্রাক্টরকে বিভিন্ন ট্রেডে দক্ষতা (স্কিল) উন্নয়নের প্রশিক্ষণ প্রোগ্রাম গত সোমবার তারিখে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান উদ্বোধন করেন। বিটাকের মহাপরিচালক মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিটাকের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত