ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবি তরুণ শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাবি তরুণ শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার কুমিল্লার বার্ড (BARD)-এ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আফম ইউসুফ হায়দার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা ক্যান্টনমেন্টের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব প্রশিক্ষণের বিষয়বস্তু উপস্থাপন করেন। এ সময় অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামানসহ আইকিউএসির অতিরিক্ত পরিচালকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত