
তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপস্টোন ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এই কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার উজ জামান সব ফেলোকে কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান। এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহিত সংলাপ ও ঐকমত্য গঠনের গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি