ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‌্যালি

বিএমইউর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‌্যালি, শতাধিক ফলজ বৃক্ষরোপণ ও রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল বৃস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। র‌্যালিটি বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল গিয়ে শেষ হয় এবং সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। র‌্যালি পূর্বক সমাবেশে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর চিকিৎসাশিক্ষা কার্যক্রম, চিকিৎসাসেবা, গবেষণায় বিএমইউকে আন্তর্জাতিক মানে উন্নীত করাসহ উৎকর্ষ বৃদ্ধি করার অঙ্গীকার করেন এবং উদ্ভাবনীতেও নতুন মাত্রাযোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের মানুষ জটিল জটিল রোগসহ সব ধরনের চিকিৎসাসেবা বিএমইউ থেকে প্রাপ্ত হয় এবং চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয় সেই আশাবাদও ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিশ্ব প্রেক্ষাপট ও দেশের সামগ্রিক কারণে সাশ্রয়ের প্রতি দৃষ্টি দিয়ে সংক্ষিপ্তভাবে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ ছাড়াও রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনের সুব্যবস্থা করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত