ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন

ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন

গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসির কাফরুল শাখা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কার্যক্রম শুরু করেছে। নতুন এই শাখার নামকরণ করা হয়েছে 'কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা'। সম্প্রতি ঢাকার কাফরুলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং এডজুট্যান্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী- মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত