ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে বড় সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ আইইউবিএটি বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। আইইউবিএটির এশিয়ায় অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের ফলাফল ঘোষণা করা হয়। র‍্যাংকিংয়ের ১৭তম এই আসরে ১১০টি দেশের ২,০১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এটি ইউআই গ্রিনমেট্রিকের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত