
গত বৃহস্পতিবার ঢাকার লালমাটিয়া মোহাম্মাদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেবের অতি আদরের তিন কন্যা সাইয়েদা রাশিদা মাহবুব মারিয়া এবং কানাডা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সাইয়েদা মুফার রেজা রওনক এবং লন্ডন ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট ইন্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত সাইয়েদা মুকাররামা মেহেকের সুসাস্থ ও দীর্ঘায়ূ কামনা করে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল ( এম,এ) মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সাইয়েদা রওনকের জন্ম দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া করেন আমীরে সত্যের ডাক আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা ( পিতা)। মিলাদ পাঠ করেন অত্র মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা ক্বারী রওশন আরা নূরী ( মাতা) এবং পীরজাদা সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী। কেরাত ও নাতে রাসূল ( সা.) পাঠ করেন পীরজাদা সৈয়দ হোমাইয়াদ মাবরুক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি