ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুনের বাউবির রংপুর আঞ্চলিককেন্দ্র পরিদর্শন

প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুনের বাউবির রংপুর আঞ্চলিককেন্দ্র পরিদর্শন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর রংপুর আঞ্চলিক কেন্দ্রে গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন রংপুর আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো ও শিক্ষার্থী সেবা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আঞ্চলিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, 'বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দূরশিক্ষণের মাধ্যমে সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রংপুর আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীসেবার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করে আমি অত্যন্ত সন্তুষ্ট। বাউবির সবার জন্য কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত