ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বললেন রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দক্ষ জনশক্তি গড়ে তোলা

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দক্ষ জনশক্তি গড়ে তোলা

বেসরকারি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি বলেন— সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছর পরেও অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছে তারপরও কেন দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হবে— এ প্রশ্নও তোলেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবনসমূহের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র‍্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত