ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্?যাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। আইইউবিএটির মনোবিজ্ঞান বিভাগ ও প্রফেসর মাহমুদা খানম হেলথকেয়ার সেন্টার যৌথভাবে দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল 'যাপিত অভিজ্ঞতার কথা শুনি: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন'। দিবসটি উপলক্ষে গত শনিবার আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় মানসিক স্বাস্থ্য সচেতনতা শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। এতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সহমর্মিতা ও পারস্পরিক সহায়তার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও প্রশাসন পরিচালক অধ্যাপক সেলিনা নার্গিস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত