
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ঢাকা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মনিরুল ইসলাম। তার এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের প্রকৌশল পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন আইইবির ঢাকা কেন্দ্রের নেতৃত্বে যুক্ত হলো আইইউবিএটির একজন অভিজ্ঞ, দক্ষ ও শিক্ষাবিদ প্রকৌশলীর নাম। গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে ড. মনিরুল ইসলাম ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি