ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবির ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন 'বান্ধব'-এর পুনর্মিলনী

ঢাবির ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন 'বান্ধব'-এর পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন 'বান্ধব'-এর পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্য সচিব মো. শাহীনুর আলম (শাহীন) বক্তব্য রাখেন। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ও তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত