ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই : ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই : ডিএসসিসি প্রশাসক

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল ?শনিবার রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা সিটি কর্পোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত